দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার পান্নার পুল এলাকায় মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন। এ সময় মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় মোঃ আতিক (৩০), পিতা- জয়নাল আবেদীন এবং মোঃ রুহুল আমিন, পিতা- আব্দুল কুদ্দুসকে। তাদের উভয়ের বাড়ি দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায়।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহফুজ আহম্মেদ সরকার
অস্থায়ী অফিসঃ কাজী নজরুল ইসলাম এভিনিউ, রানীবাজার, কুমিল্লা -৩৫০০ মোবাইলঃ০১৭১৪-৭১০২২২ ই-মেইলঃ cumillaexpressnews@gmail.com