মাল্টার নাগশাওয়ার লাকার মাগতাবে ‘তা লরডেস’ আতশবাজি কারখানায় একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
ফলে পুরো দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। সেই সঙ্গে একটি বিশাল ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়ে।
তথ্য অনুযায়ী, তীব্র বিস্ফোরণে ভয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয় স্থানীয়রা। ঘটনায় তিনজন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে, কিন্তু বিস্ফোরণের কারণ এখনো নির্ণয় করা যায়নি। বিস্ফোরণের সময় কারখানার ভেতরে কোনো লাইসেন্সধারী কর্মী ছিলেন না। তবে পাশের মাঠে কাজ করা দুজন কৃষক এবং একজন ফুড কুরিয়ার সামান্য আহত হন।
এদিকে বিস্ফোরণে সংলগ্ন খামারের বেশ কিছু গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৪টি গাভি, পাখি এবং খরগোশ মারা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহফুজ আহম্মেদ সরকার
অস্থায়ী অফিসঃ কাজী নজরুল ইসলাম এভিনিউ, রানীবাজার, কুমিল্লা -৩৫০০ মোবাইলঃ০১৭১৪-৭১০২২২ ই-মেইলঃ cumillaexpressnews@gmail.com