
মাহফুজ আহম্মেদ, কুমিল্লাঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চারজন এবং মোবাইল কোর্টের মাধ্যমে একজনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ চান্দলা ও শশীদল ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে এসআই আল-আমিন ও এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ চান্দলা ইউনিয়নের চান্দলা রামচন্দ্রপুর এলাকায় মন্দবাগ-টানাব্রিজ সড়কে অভিযান চালায়। এ সময় ২০ কেজি গাঁজাসহ মো. রাকিব হোসেন (২৩) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এর পাঁচ মিনিট পর, রাত ১১টায় এসআই ডি.এম.এ মজিদ ও এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে আরেকটি দল শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী রেলগেট সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মো. হোসেন মিয়া (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এদিকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত মোছা. শিউলী আক্তারকে গ্রেফতার করা হয়। একই দিনে জিআর পরোয়ানাভুক্ত মিটন চন্দ্র দাস (২৫), মোছা. পাখি আক্তার ওরফে শিউলী আক্তার (২৭) এবং মো. শরীফ হোসেন আকাশ (৩২)কে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া এসআই মো. শামীম হোসেনের অভিযানে হাবিবুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, পৃথক এসব অভিযানে মোট ২৮ কেজি গাঁজা উদ্ধার এবং সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহফুজ আহম্মেদ সরকার
অস্থায়ী অফিসঃ কাজী নজরুল ইসলাম এভিনিউ, রানীবাজার, কুমিল্লা -৩৫০০ মোবাইলঃ০১৭১৪-৭১০২২২ ই-মেইলঃ cumillaexpressnews@gmail.com