
দেবিদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাউছার সরকার একটি মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন।
সম্প্রতি আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় নেতাকর্মীরা জানান, কাউছার সরকারকে একটি মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল। তারা মামলাটিকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে তার মুক্তির জন্য আইনি পদক্ষেপ নেন। পরবর্তীতে আদালত তার জামিন মঞ্জুর করেন।
কাউছার সরকারের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলেন, তিনি বর্তমানে নিজ এলাকায় রয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসা মূলক ভাবে কাউছার সরকার কে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে একটি মহল এই ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠান, কিন্তু আদালত ন্যায় বিচার নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহফুজ আহম্মেদ সরকার
অস্থায়ী অফিসঃ কাজী নজরুল ইসলাম এভিনিউ, রানীবাজার, কুমিল্লা -৩৫০০ মোবাইলঃ০১৭১৪-৭১০২২২ ই-মেইলঃ cumillaexpressnews@gmail.com