মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি অনুমোদন: আহবায়ক ইয়ামিন আলী সদস্য সচিব জাবেদ- মূখ্য সংগঠক শামীম দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন

বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ৯৭ ব্যাচের পুণর্মিলনী

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদকঃ

সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বে জাগ্রত’ এই স্লোগানে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউ.এম.এ উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৭ ডিসেম্বর সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ, কেক কাটা ও র‌্যালির মধ্য দিয়ে পুর্ণমিলনীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

এতে বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক সাবেক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। বিশেষ আয়োজন হিসেবে বেলুন ফোটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও সৌজন্য পুরস্কারের আয়োজন করা হয়।

পুনর্মিলনী ২০২৫ উদযাপন পরিষদের আয়োজকরা জানান, এ দিনটিকে পালন করতে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধু ও তাদের পারিবারিক উপস্থিতি অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত করেছে। কর্মব্যস্ততার কারণে সবাই বিভিন্ন জায়গায় থাকে, আজকের এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে সবাই এক হতে পেরে খুব ভালো লাগছে।

দিনব্যাপী এই আয়োজন সঞ্চালনা করেন সমন্বয়কারী প্রফেসর ড. মো. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু ইউসুফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ৯৭ব্যাচের শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ অলিউল্লা তুহিন, মো.সাজ্জাদুর রহমান মাসুদ, ডাঃইসরাফিল সরকার, ডাঃ মো.মনিরুল ইসলাম, এ কে এম মমিনুল ইসলাম, হামিদা আক্তার, হামিদা আক্তার, সালাউদ্দিন বেলাল,মোঃসাইফুল ইসলাম প্রমূখ।

বিভিন্ন জায়গায় অবস্থানরত তিন শতাধিক সাবেক শিক্ষার্থী এ পুনর্মিলনীতে অংশগ্রহণ করেছেন। জীবন ও জীবিকার তাগিদে এবং পেশাগত কারণে দূরত্ব থাকলেও এ দিন অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হয়েছেন বন্ধুরা।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা, প্রয়াত বন্ধু, শিক্ষাগুরুদের সম্মানার্থে শোক এবং এক মিনিট নীরবতা পালন, কেক কাটা এবং স্কুল বন্ধুদের কেক এ ফটোসেশন, স্কুল প্রতিনিধি কিংবা স্কুল মনোনীত বন্ধুদের অনুভূতি প্রকাশ, র‌্যাফেল ড্র, শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে দিনব্যাপী এই আয়োজনে যোগ দেন আমাদের দেবিদদ্বারের সম্পাদক ও সুজনের সভাপতি উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম সহ দেবিদ্বারে কর্মরত সাংবাদিকবৃন্দ ।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
27 December 2025

বড়শালঘর ইউএমএ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ৯৭ ব্যাচের পুণর্মিলনী

www.cumillaexpressnews.com