শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন দেবিদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিককে আটকে রাখার অভিযোগ, ১৮ ঘণ্টা পর মুক্তি দেবিদ্বারে ‘লেডি ডন’ লাইলীর হানি ট্র্যাপ: রাজনীতি থেকে সাধারণ মানুষ—ব্ল্যাকমেইলের শিকার বহুজন আরাকান আর্মির কবল থেকে মুক্তিপণ দিয়ে ফিরল ১৪ জেলে হাফেজ মঈন উদ্দিনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার অপপ্রচারের অভিযোগ

আরাকান আর্মির কবল থেকে মুক্তিপণ দিয়ে ফিরল ১৪ জেলে

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১০৬ দেখেছেন :

কুমিল্লা এক্সপ্রেস নিউজ ডেক্সঃ

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে অপহৃত কক্সবাজারের টেকনাফের ১৪ জেলে অবশেষে ফিরে এসেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত প্রায় ১০টার দিকে তারা তিনটি মাছ ধরার নৌকাসহ শাহপরীর দ্বীপের পশ্চিম সৈকতে পৌঁছান।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলেদের মুক্তির পেছনে মুক্তিপণ দেওয়ার অভিযোগ উঠেছে। দাবি করা হচ্ছে, স্থানীয় দালালের মাধ্যমে প্রায় দুই লাখ টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকার কাছ থেকে গুলি ছুঁড়ে ওই জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
ফেরত আসা জেলেরা হলেন- মীর কাশেম, গিয়াসউদ্দিন, সালাউদ্দিন, মহিউদ্দিন, মুস্তাফিজ, ফরিদ হোসেন, আবুল কালাম, রবিউল হাসান, হোসেন আহমেদ, মালাই কালু, রহিম উল্লাহ, মো. জাবেদ, আবু তাহের ও তার ছেলে আবদুল খালেক। তারা সবাই শাহপরীর দ্বীপ মাঝের পাড়া ও ডাংগর পাড়ার বাসিন্দা।

ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান।

তিনি বলেন, রাতের অন্ধকারে জেলেরা নৌকায় করে ফিরে এসেছে। তবে মুক্তিপণ দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ফেরত আসা জেলেদের একজন রহিম উল্লাহ জানান, জীবনের ঝুঁকি থেকে ফিরে আসতে পেরে তারা স্বস্তি পেয়েছেন। তিনি অভিযোগ করেন, আটক অবস্থায় তাদের মারধর করা হয়েছে এবং খাবারও দেওয়া হয়নি।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
31 March 2026

আরাকান আর্মির কবল থেকে মুক্তিপণ দিয়ে ফিরল ১৪ জেলে

www.cumillaexpressnews.com