সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত বাজেট বরাদ্দ

অনলাইন ডেক্সঃ 

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত বরাদ্দ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তরের বাজেট শাখা থেকে জারি করা এক আদেশে এ অর্থ ব্যয়ের অনুমোদন ও মঞ্জুরি দেওয়া হয়।

এই অতিরিক্ত বরাদ্দ প্রশাসনিক ব্যয়, অবকাঠামো মেরামত, সরঞ্জাম ক্রয় এবং বকেয়া পাওনা পরিশোধে খরচ করা হবে।

মাউশি জানিয়েছে, এ বরাদ্দের আওতায় বিদ্যালয়গুলো ২০২৪-২৫, ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবছরের বকেয়া পাওনাদি পরিশোধ করতে পারবে।

খাতগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক ব্যয়, জ্বালানি (পেট্রল, অয়েল ও লুব্রিকেন্ট), ভ্রমণ ও বদলি ভাতা, মুদ্রণ ও মনিহারি, সাধারণ সরবরাহ ও কাঁচামাল এবং যন্ত্রপাতি ও সরঞ্জামাদি।

আদেশে বলা হয়, সদ্য সরকারি করা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা মাউশির পূর্বানুমোদন ছাড়া কোনো বকেয়া বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন না।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
01 April 2026

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত বাজেট বরাদ্দ

www.cumillaexpressnews.com