
মাহফুজ আহম্মেদ, কুমিল্লাঃ
জাতীয় ছাত্র শক্তির কুমিল্লা উত্তর জেলা আওতাধীন দেবিদ্বার উপজেলা শাখার ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সাজেদুল ইসলাম রাফসানকে আহ্বায়ক, মিজানকে মুখ্য সংগঠক এবং তুষারকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে বিভিন্ন পদে স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নবনির্বাচিত আহ্বায়ক সাজেদুল ইসলাম রাফসান বলেন, “জাতীয় ছাত্র শক্তির আদর্শকে সামনে রেখে আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং গঠনমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবো।”
মুখ্য সংগঠক মিজান জানান, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে নিয়ে কাজ করা হবে।
অন্যদিকে সদস্য সচিব তুষার বলেন, নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি কুমিল্লা অঞ্চলে জাতীয় ছাত্র শক্তির কার্যক্রমকে আরও বেগবান করবে এবং শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক নেতৃত্ব গড়ে তুলবে।
© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।