
দেবিদ্বার প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিকের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে দেবিদ্বার নিউমার্কেট এলাকার ডায়না রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গুনাইঘর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শাম মিয়া, দেবিদ্বার কলেজ ছাত্রদলের সভাপতি সাদেক হোসেন মাহিন, জাকির হোসেন, মেসবাহ উদ্দিন কাইয়ূম, মোসলেম সরকার, মোহাম্মদ রাছেল, মোহাম্মদ কানু, মোহাম্মদ রিপন, গোলাম মোস্তফা, মোহাম্মদ আরিফসহ আরও অনেকে। সভা পরিচালনা করেন কাজী আল আমিন।
বক্তারা বলেন, গুনাইঘর উত্তর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে তাঁকে সমর্থনের আহ্বান জানান।
সভায় চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক বলেন, “আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে গুনাইঘর উত্তর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। জনগণের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা, যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমি দল-মত নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করতে সর্বাত্মক চেষ্টা করব।”
শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা আগামী নির্বাচনে আবু বকর সিদ্দিককে চেয়ারম্যান নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।