ব্রাহ্মণপাড়ায় মসজিদে জামায়াতের রাজনৈতিক সভা, ছিল রাতের খাবারের ব্যবস্থা; স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজ জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত বাদ এশা এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে রাতের খাবার বিতরণ করা হয়।

সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। এ সময় শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভায় দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম।

এদিকে, মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের সভা আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয় কয়েকজন মুসল্লি। তাঁদের মতে, মসজিদ একটি ধর্মীয় প্রতিষ্ঠান। সেখানে কোনো রাজনৈতিক দলের সভা আয়োজন করা সমীচীন নয়।

নাম প্রকাশ না করার শর্তে শিদলাই কলেজ জামে মসজিদের একাধিক মুসল্লি বলেন, “এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠান আয়োজন করা কোনোভাবেই কাম্য নয়।”

সভা শেষে কর্মীসভায় অংশ নেওয়া জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রাতের খাবার বিতরণ করা হয়।

তবে মসজিদের মাঝে রাজনৈতিক সভা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
09 October 2026

ব্রাহ্মণপাড়ায় মসজিদে জামায়াতের রাজনৈতিক সভা, ছিল রাতের খাবারের ব্যবস্থা; স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

www.cumillaexpressnews.com