সাপের কামড়ে হাসপাতালে যেয়ে ব্রাহ্মণপাড়ায় চিকিৎসকের অবহেলায় কিশোরীর মৃত্যু

ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়াঃ

সাপের কামড় খেয়ে সরকারি হাসপাতালে গিয়েছিল ১৩ বছরের কিশোরী মাহমুদা৷ সরকারি হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠালে রাতেই সাপের বিষে মৃত্যু হয় গরীবের মেয়ে মাহমুদার৷ ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সরকারি হাসপাতালে৷ সরে জমিনে গিয়ে জানা যায় গতশুক্রবার ১৬ অক্টোবর রাত ৮ টার দিকে ধান্যদৌল কেন্দ্রীয় মসজিদের পূর্বপাশের বাড়ির মোঃ ফিরুজ মিয়ার মেয়ে মাহমুদা (১৩) কে বাড়ির উঠানে সাপে কামড় দেয়৷ সাথে সাথে বাড়ির লোকজন তাকে ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক ছিলেন ডা.মোঃ জান্নাতুন নাঈম(ডা. নায়িম আবদুল্লাহ)৷ জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা.মোঃ জান্নাতুন নাঈম(ডা. নায়িম আবদুল্লাহ) জানান এটা তেমন বিষাক্ত সাপ নয়৷ ইমারজেন্সি চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবার বাড়িতে চলে যান৷ যদি কোন সমস্যা হয় হাসপাতালে নিয়ে আসবেন৷ রাত ২ টার দিকে মাহমুদার অবস্থার অবনতি হলে তাকে আবার ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷ ধান্যদৌল এলাকাবাসীর দাবি ডাক্তার মোঃ জান্নাতুন নাঈম(ডা. নায়িম আবদুল্লাহ) যদি মাহমুদা কে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করত তা হলে মেয়েটা মারা যেতনা৷ তিনি যদি রোগীর সমস্যা না ধরতে পারেন তবে কেন রেফার করলনা৷ ডাক্তারের অবহেলায় মাহমুদা মারা গেছে৷ মাহমুদার বাবা অসুস্থ্য, তারা দরিদ্র মানুষ তাই বলে চিকিৎসা সেবা পাবেনা৷ ডাক্তার তার অবহেলার দায় নিকে হবে৷ এ বিষয়ে জানতে চাইলে মোঃ জান্নাতুন নাঈম(ডা. নায়িম আবদুল্লাহ) জানান, আমি রোগীকে মুখে বলেছি সমস্যা দেখা দিলে কুমিল্লা নিয়ে যাবেন৷ কিন্তু লিখিত ভাবে রেফার করিনি৷ আমরা চিকিৎসা সেবা দিয়েছি৷ হায়াতের চিকিৎসা দেইনা৷ হায়াত নাই তাই মারা গেছে৷ এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শেখ হাসিবুর রেজা বলেন, উক্ত বিষয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে৷ মাহমুদা স্হানীয় ধান্যদৌল আবদুল রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন৷ সাপের কামড়ে হাসপাতালে গিয়ে ডাক্তারের অবহেলার কারনে মৃত মাহমুদার শোকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ ডাক্তারের অবহেলার কারনে যদি মাহমুদার মৃত্যু হয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর৷

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
20 October 2026

সাপের কামড়ে হাসপাতালে যেয়ে ব্রাহ্মণপাড়ায় চিকিৎসকের অবহেলায় কিশোরীর মৃত্যু

www.cumillaexpressnews.com