মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি অনুমোদন: আহবায়ক ইয়ামিন আলী সদস্য সচিব জাবেদ- মূখ্য সংগঠক শামীম দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন

নাঙ্গলকোটে রেলওয়ের জায়গা থেকে ৬৭টি স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ দেখেছেন :

নিউজ ডেক্সঃ 

কুমিল্লার নাঙ্গলকোট বাজারে রেলওয়ের জায়গা থেকে ক্ষতিপূরণ লাইসেন্স এর আওতায় নির্মাণ করা স্থাপনা, দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দিনব্যাপী নাঙ্গলকোট বাজার রেলগেইট থেকে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন এলাকায় এই উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী। অভিযানে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের পূর্ব  পাশের রাস্তার পাশে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা চাউলের আড়ৎ, মোবাইল মেরামতের দোকান, কোকারিজ, ফুল, ইভেন্ট ম্যানেজমেন্ট, স্টুডিও, হোমিওপ্যাথি ডাক্তার চেম্বার,ফার্ণিচার, থাই এলুমিনিয়াম, টেইলার্স, প্রেস, সেলুন, মনোহারি দোকান, চায়ের দোকান, হোটেলসহ স্থায়ী ও অস্থায়ী ৬৭টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এব্যাপারে নাঙ্গলকোটের রাজনীতিবিদ ও সমাজসেবক ব্যবসায়ী মোহাম্মদ বশিরুজ্জামান বলেন যেহেতু সকল স্থাপনা মালিকদের কাছে রেলওয়ে কতৃপক্ষের দেওয়া ক্ষতিপূরণ নামক একটি লাইসেন্স রয়েছে তাই রেলওয়ে কতৃপক্ষ যদি এই উল্লেখিত লাইসেন্সদারীদের ঘর উচ্ছেদ করার সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তাহলে অবশ্যই তাদেরকে এই লাইসেন্স বাতিল ঘোষণা করে উচ্ছেদের পূর্বে সকল স্থাপনা মালিকদের চিঠি দেওয়া উচিত ছিলো। ক্ষতিপূরণ লাইসেন্সের আওতায় স্হাপনা মালিকদেরকে কোনো প্রকার চিঠি না দিয়ে তাদের প্রতিষ্ঠান ঘুড়িয়ে দেওয়া লাইসেন্সকারীদের উপর অন্যায় করা হয়েছে। আমি রেলওয়ে কতৃপক্ষের এমন হটকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং রেলওয়ে কতৃপক্ষের কাছে ভেঙে ঘুড়িয়ে দেওয়া স্থাপনা মালিকদের ক্ষতিপূরণের দাবী জানাই। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা বলেন, আমি অভিযানে শুধু মাত্র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছি। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী বলেন, নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে এই অভিযান চালানো হয়। অভিযানে ৫০টি স্থাপনা দখলমুক্ত করা হয়। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা, রেলওয়ের কানুনগো, স্টেশন মাস্টারসহ ও যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
10 December 2025

নাঙ্গলকোটে রেলওয়ের জায়গা থেকে ৬৭টি স্থাপনা উচ্ছেদ

www.cumillaexpressnews.com