রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি অনুমোদন: আহবায়ক ইয়ামিন আলী সদস্য সচিব জাবেদ- মূখ্য সংগঠক শামীম দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন

দেবিদ্বারে জমি সংক্রান্ত জেরে প্রবাসীকে মারধর; থানায় লিখিত এজাহার দায়ের

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৫ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী শরীফের বাড়ী এলাকায় জমি সংক্রান্ত জেরে নাছিমা বেগম ও ইউনুস নামে এক প্রবাসীকে মারধরের ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় ভিক্টিম নাছিমা বেগম বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

লিখিত ঐ এজাহার সুত্রে জানা যায়, ধামতী গ্রামে জমি সংক্রান্ত জেরে হারুনুর রশিদ নামে এক আইনজীবীর সাথে দীর্ঘদিনের বিরোধ চলছে বাদীর, এরই জের ধরে হারুনুর রশিদ সহ তার সঙ্গীরা ধামতী ইসলামীয়া কামিল মাদ্রাসার পূর্বদিকে জাকির মিয়ার চা দোকানের সামনে গত ১৩ ই ডিসেম্বর শনিবার দুপুরে হামলা চালিয়ে দুইজনকে জখম করে এবং নগদ অর্থ সহ স্বর্ণালংকার লোটপাট করে নিয়ে যায় বলে উল্লেখ করা হয়৷

ভিক্টিম নাছিমা বেগম সাংবাদিকদের জানান,হারুন ও তার ভাইয়েরা দীর্ঘদিন যাবত আমাদের কাছে নগদ টাকা চাঁদা দাবি করে আসছে আমরা দিতে অস্বীকার করি এরপর থেকে হারুন বিভিন্ন কৌশলে আমাদেরকে অত্যাচার নির্যাতন করে যাচ্ছে। হারুন বিগত দিনে আওয়ামী লীগের চিহ্নিত একজন নেতা হিসাবে নিজেকে জাহির করে গ্রামের মানুষদের হয়রানি করছে বিভিন্ন শালীস দরবারে পক্ষপাতীত্ব করে মোটা অংকের টাকা লুট করেছে। সে নিজে একজন আইনজীবী হয়ে গ্রামের মধ্যে সাধারণ মানুষের সাথে বেআইনি কর্মকাণ্ড করে যাচ্ছে, আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে ন্যায় বিচার দাবি করছি ।

মারধরের স্বীকার প্রবাসী ইউনুস জানান, পূর্ব পরিকল্পিতভাবে আমাকে জোর করে সকলের সামনে থেকে তুলে নিয়ে হারুন ও তার ভাইয়েরা মারধর করেছে। আজকে আমাদের জীবনে নিরাপত্তা নাই আমার পরিবারের নিরাপত্তা নাই, কার কাছে গেলে পাব সঠিক বিচার দয়া করে আপনারা বলে যাবেন।

অন্যদিকে ঘটনা বিষয়ে জানতে অভিযুক্ত হারুনুর রশিদের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ সারোয়ার হোসেন জানান, ঘটনায় জড়িত সকলকে তদন্ত সাপেক্ষে আইনের আওয়ায় আনা হবে।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
14 December 2025

দেবিদ্বারে জমি সংক্রান্ত জেরে প্রবাসীকে মারধর; থানায় লিখিত এজাহার দায়ের

www.cumillaexpressnews.com