দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাদক সেবনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অপরাধে চারজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. মো. শরিফ (২১), পিতা: কবির হোসেন, সাং দক্ষিণ ত্রিশ, দেবিদ্বার—৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
২. মো. সাগর (২৪), পিতা: হাছান মিয়া, সাং বিনাইপাড়, দেবিদ্বার—৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
৩. হারুন (৪৫), পিতা: শফিক ভূঁইয়া, সাং ভিংলাবাড়ি, দেবিদ্বার—১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
৪. নুর নবী (২৮), পিতা: সিরাজ মিয়া, সাং মাশিকাড়া, দেবিদ্বার—৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
08 September 2026

দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

www.cumillaexpressnews.com