শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি অনুমোদন: আহবায়ক ইয়ামিন আলী সদস্য সচিব জাবেদ- মূখ্য সংগঠক শামীম দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন

দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩২০ দেখেছেন :

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ছোট শালঘরে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ছোটশালঘর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনার সঙ্গে আলম হাজারী জড়িত বলে অভিযোগ তুলে তাকে নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তারের দাবি জানান।
তবে মানববন্ধনে বক্তব্য দেওয়া ইদ্দিস সরকর ও মাহবুব তাদের অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি বলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন।
এদিকে স্থানীয়দের একটি অংশের দাবি, আলম হাজারী দীর্ঘদিন ধরে এলাকায় পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত। আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন এবং সম্ভাব্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দুর্বল করার উদ্দেশ্যেই এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তাদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আব্দুল আওয়ালের সমর্থকরা রাজনৈতিক প্রতিপক্ষকে বিতর্কিত করার কৌশলের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছেন।
তবে এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান আব্দুল আওয়ালের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, বড়শালঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলম হাজারী বলেন, ছোট কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে আওয়ামীলীগের স্লোগান দেওয়ার পরপরই বিষয়টি গোয়েন্দা সংস্থা সহ আইন প্রয়োগকারী সকল সংস্থাকে আমি অবগত করি৷ এ বিষয়ে আমার বিন্দু পরিমানে কোনো যোগসাজশ নেই। আর কেনই থাকবে? আমি বর্তমানে বিএনপির একজন সক্রিয় কর্মী৷ আগামী নির্বাচনে আমি প্রার্থী আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ১০ থেকে ১৫ জন লোক রাস্তায় এসে মানববন্ধন করেছে আমি আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা জানাচ্ছি। আমি নিজেও এঘটনায় জড়িত সাদ্দামের গ্রেফতারের দাবী জানাচ্ছি৷

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা সুলতানা দেবিদ্বার থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্ত সাদ্দামের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিক স্থানে অভিযান পরিচালনা করেছে। আশা করছি, খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
07 August 2026

দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি

www.cumillaexpressnews.com