
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন শান্ত জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান বলে জানা গেছে।
জসিম উদ্দিন শান্ত ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার জামিনের খবর ছড়িয়ে পড়লে সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি দেখা যায়।
জামিনের বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী বলেন, আদালতের আদেশে জসিম উদ্দিন শান্ত জামিনে মুক্তি পেয়েছেন।
এ বিষয়ে জসিম উদ্দিন শান্ত বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে ফতেহাবাদ ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই।”
জসিম উদ্দিন শান্তর শুভাকাঙ্ক্ষীরা বলেন, “জসিম উদ্দিন শান্ত একজন জনপ্রিয় ও জনবান্ধব মানুষ। তার জামিনে মুক্তির খবরে আমরা আনন্দিত। আমরা আশা করি, তিনি ভবিষ্যতেও ফতেহাবাদ ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন।”
তারা আরও বলেন, জসিম উদ্দিন শান্তর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে এবং ন্যায়বিচারের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে।
© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।