সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি অনুমোদন: আহবায়ক ইয়ামিন আলী সদস্য সচিব জাবেদ- মূখ্য সংগঠক শামীম দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন

দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৮ দেখেছেন :

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জুনিয়র, জুনিয়র দাখিল ও ইবতেদায়ী পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জীবনের প্রকৃত সাফল্য আত্মতুষ্টি ও আত্মশুদ্ধির মধ্যে নিহিত। জাগতিক অর্জন ক্ষণস্থায়ী হলেও চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয়।
তিনি আরও বলেন, সামাজিক ও মানসিক পরিবর্তনের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী নবম-দশম শ্রেণিতে গিয়ে ঝরে পড়ে। সোশ্যাল মিডিয়ার তুলনা থেকে দূরে থেকে নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। তথাকথিত সমালোচনায় বিচলিত না হয়ে শিক্ষার্থীদের অধ্যবসায় চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি অপ্রয়োজনীয় যোগাযোগ কমিয়ে ‘ডি-নেটওয়ার্কিং’-এর মাধ্যমে আত্মউন্নয়নে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর এবং মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ স্থানীয় শিক্ষাবিদরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা জানানো হয় এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
18 April 2026

দেবিদ্বারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

www.cumillaexpressnews.com