শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন দেবিদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিককে আটকে রাখার অভিযোগ, ১৮ ঘণ্টা পর মুক্তি দেবিদ্বারে ‘লেডি ডন’ লাইলীর হানি ট্র্যাপ: রাজনীতি থেকে সাধারণ মানুষ—ব্ল্যাকমেইলের শিকার বহুজন আরাকান আর্মির কবল থেকে মুক্তিপণ দিয়ে ফিরল ১৪ জেলে হাফেজ মঈন উদ্দিনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার অপপ্রচারের অভিযোগ

হাফেজ মঈন উদ্দিনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার অপপ্রচারের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৮ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদকঃ
মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার সন্তান হাফেজ মঈন উদ্দিনকে অমানসিক নির্যাতন ও মারধর করে হত্যা করে লাশটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য দড়ির সাহায্যে বেঁধে রেলিং এর সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার অপপ্রচার চালায় বলে অভিযোগ করেন নিহতের মা সুফিয়া খাতুন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। নিহত হাফেজ ঈমন উদ্দিন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর ৭নং বারাপাড়া এলাকার মো: ইয়াসিন মিয়ার পুত্র।
সাংবাদিক সম্মেলনে নিহতের মা সুফিয়া খাতুন আরও বলেন- আমারর পুত্র সদর দক্ষিণ লালমাই উপজেলার বাগমারা এলাকার আল মোকাররম দারুল উলুম মাদ্রাসার হাফেজ শ্রেণীতে লেখাপড়া করত এবং ওই মাদ্রাসার মসজিদের তারাবির নামাজে ইমামতি করতেন। গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোর সাড়ে ৬ টার দিকে হাফেজ মঈন উদ্দিনকে মাওলানা মাজহারুল ইসলাম (৩৫) হাফেজ নাজমুল হাসান ডেকে নিয়ে
মিথ্যা চুরির অপবাদ দিয়ে শারীরিকভাবে নির্যাতন করে। তারা আমার সন্তানকে ডেকে নিয়ে ব্যাপক মারধর করে হত্যা করে। পরবর্তীতে আমার সন্তান হাফেজ মইনুদ্দিনের লাশটিকে একটি দঁড়ির সাহায্যে বেধে সিঁড়ির রেলিং এর সাথে ঝুলিয়ে রাখে এবং অপপ্রচার করে হাফেজ মঈন উদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
তিনি আরও বলেন -খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই আমার পুত্রের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত চিহ্ন রয়েছে এবং লাশটিকে একটি সিঁড়ির রেলিং এর সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এ অবস্থায় পুলিশকে খবর দিয়ে লালমাই থানা পুলিশ একটি ইউডি মামলা করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মাঈন উদ্দিনের মা সুফিয়া খাতুন লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলাটি গ্রহণ করেনি। পরবর্তীতে এই ঘটনা বিচারের দাবিতে নিহত মঈন উদ্দিনের মা দুইজনকে আসামি করে কুমিল্লা আদালতে গত ৮ মার্চ ২০২৬ তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দন্ডবিধি ৩০২/ ৩৪/১০৯/ ৫০৬ (২) আদালত মামলাটি কুমিল্লা লালমাই থানার অফিসার ইনচার্জ কে তদন্ত করে রিপোর্ট দেওয়া নির্দেশ দেন।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
31 March 2026

হাফেজ মঈন উদ্দিনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার অপপ্রচারের অভিযোগ

www.cumillaexpressnews.com