
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামে পূর্ব শত্রুতার জেরে ইমরান শিকদার নামে এক যুবককে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার ছাত্রলীগ নেতা মহিবুল শিকদার নামে এক যুবকের বিরুদ্ধে৷ এ ঘটনায় ভিক্টিমের পিতা বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করে৷
দেবিদ্বার থানায় লিখিত এজাহার সুত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারী ২০২৫ দুপুরে রাজামেহার গ্রামের শিকদার বাড়ী এলাকায় দুই জন ব্যাক্তি তার পথরোধ করে লোহার রড ও ধারাঁলো অস্ত্র দিয়ে পিটিয়ে ও গুরুত্বর জখম করে৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করান।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ১ বছর আগে আহত ইমরান শিকদারের ভাই সাত্তার শিকদারের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল এবং সাত্তার শিকদারের হত্যা চেষ্ঠা মামলায় ১২ দিন জেলে ছিল মহিবুল। তারই জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে এই হামলা চালায়৷
আহত ইমরান শিকদার সাংবাদিকদের বলেন, আমার বড় ভাইকে মারধর পূর্বক মাথা ফাটিয়ে রক্তাক্ত গুরতর জখম করিলে আমরা মহিবুল ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করি। এই মামলায় মহিবুল ১২ দিন জেলে ছিল এরপর জামিন পায়৷ এই ঘটনার জের ধরে শুক্রবার আমার উপর পূর্বপরিকল্পিত ভাবে হামলা চালায়। আমি প্রশাসন ও আপনাদের কাছে বিচার চাই৷
এ বিষয়ে অভিযুক্ত মহিবুল শিকদার ও মোহাম্মদ নাবিদের সাথে একধিক বার যোগাযোগের চেষ্ঠা করেও সম্ভব হয়নি।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷
© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।