মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি অনুমোদন: আহবায়ক ইয়ামিন আলী সদস্য সচিব জাবেদ- মূখ্য সংগঠক শামীম দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন

দেবিদ্বারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ লিডার আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২২২ দেখেছেন :

ডেক্স নিউজঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দমনে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে দুটি গ্যাংয়ের চার লিডারকে আটক করেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে দেবিদ্বার পৌর এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে কয়েকটি কিশোর গ্যাং মারামারি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষাপটে ২৮ জানুয়ারি (বুধবার) দিবাগত গভীর রাতে দেবিদ্বার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইউছুফ উল জাকিরের নেতৃত্বে সেনাবাহিনী উপজেলার গোমতী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ‘আরইডি-৯৯৯’ ও ‘বিজিএম’ নামের দুটি কিশোর গ্যাংয়ের চার লিডারকে আটক করা হয়। আটককৃতরা হলো—দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের মোঃ ফখরুল ইসলামের ছেলে মোঃ রাহিমুল হাসান (১৭), পৌর এলাকার বারেরা গ্রামের মোঃ শাহিদুল ইসলামের ছেলে মোঃ রাকিব হাসান (১৭), পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ ওমর ফারুক (১৮) এবং উপজেলার ধামতী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ সাইফুল ইসলাম (১৮), অভিযানকালে তাদের কাছ থেকে ৪টি দা, ১টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, ২টি লোহার রড, ১টি সাইকেলের চেইন স্পোকেট ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরদিন ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেন। এ বিষয়ে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাইনউদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় অনুযায়ী চারজনকে কারাদণ্ড প্রদান শেষে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা বলছেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এমন কঠোর অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
30 January 2026

দেবিদ্বারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ লিডার আটক

www.cumillaexpressnews.com