সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি অনুমোদন: আহবায়ক ইয়ামিন আলী সদস্য সচিব জাবেদ- মূখ্য সংগঠক শামীম দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন

দেবিদ্বারে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬০ দেখেছেন :

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ—গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডা. শুভ্রাদত্ত এবং রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. সাদাত ইরতিশিয়াম।

প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়সল উদ্দিন দেবিদ্বারে কলাসহ বিভিন্ন মৌসুমি ফলে কার্বাইড ব্যবহারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি কার্বাইড ও ফরমালিন মেশানোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা প্রসেসড খাদ্য বর্জন করে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা গর্ভবতী নারী, প্রবীণ ব্যক্তি ও শিশুদের জন্য দেশীয় ফলমূল, শাকসবজি ও স্বাভাবিক খাদ্য গ্রহণের পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সৈয়দ খ‌লিলুর রহমান

০১৭১১৫১৭২৯৮

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
23 April 2026

দেবিদ্বারে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.cumillaexpressnews.com