
মাহফুজ আহম্মেদ, কুমিল্লাঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ গাড়িও জব্দ করা হয়।
শনিবার ভোরে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে এসআই সুজন কুমার আচার্য্য, এএসআই মোঃ কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার ৩নং চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া ৮নং ওয়ার্ডে মাঈন উদ্দিন সরকার বাড়ির পাশের ব্রিজ সংলগ্ন কাঁচা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৬০ কেজি অবৈধ গাঁজা জব্দ করা হয়।
তবে অভিযান টের পেয়ে পিকআপের চালক, মালিক ও অন্যান্য সহযোগীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ব্রাহ্মনপাড়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান গাজাঁ আটক করা হয়েছে৷ এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
দেবিদ্বার/ব্রাহ্মনপাড়া সহকারী সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ শাহিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷ এই ধরনের কার্যক্রমে যারা জড়িত দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে৷
© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।