শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন দেবিদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিককে আটকে রাখার অভিযোগ, ১৮ ঘণ্টা পর মুক্তি দেবিদ্বারে ‘লেডি ডন’ লাইলীর হানি ট্র্যাপ: রাজনীতি থেকে সাধারণ মানুষ—ব্ল্যাকমেইলের শিকার বহুজন আরাকান আর্মির কবল থেকে মুক্তিপণ দিয়ে ফিরল ১৪ জেলে হাফেজ মঈন উদ্দিনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার অপপ্রচারের অভিযোগ

দেবিদ্বারে বিএনপিতে যোগ দিলেন শালঘরের ২০০ আওয়ামীলীগ নেতাকর্মী

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ দেখেছেন :
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের প্রায় ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) রাতে মঞ্জুরুল আহসান মুন্সির বাড়িতে যোগদানের পর ফুলেল শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীদের বরণ করে নেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এবং তার ছেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি।
জানা গেছে, দেবিদ্বার উপজেলার ১ নম্বর বড় শালঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম ওরুফ ঝাড়ু চেয়ারম্যানের নির্দেশে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলম হাজারী ও আওয়ামীলীগ নেতা টিটু মইশানের নেতৃত্বে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। তবে চিকিৎসাজনিত কারণে জহিরুল ইসলাম ওরুফ ঝাড়ু চেয়ারম্যান বিদেশে থাকায় যোগদানের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
দেখা যায়, আওয়ামীলীগ নেতাসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগদানের অনুষ্ঠানটি হয় জমকালো। যোগদান করা নেতাকর্মীরা নিউমার্কেট এলাকা থেকে মিছিল নিয়ে যান ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির বাসভবনে। এ সময় তারা মঞ্জু ভাইয়ের সালাম আমরা দিয়ে গেলাম, শালঘড়ের সালাম আমরা দিয়ে গেলামসহ বিভিন্ন স্লোগান দেন।
সদ্য বিএনপিতে যোগদান করা আওয়ামী লীগ নেতাকর্মীরা হল— দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলম হাজারী, বড় শালঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিয়া রুবেল, আওয়ামী লীগ নেতা টিটু মইশান, মো. নাজমুল, আতাউর রহমান সয়ন, জানু মিয়া, মো. ইদ্রিস খান, ফরিদ হাজারী, মোহাম্মদ শাহিন, শাহ আলীসহ অন্যান্যরা।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি বলেন, আওয়ামী লীগের পদধারী নেতাদের বিএনপিতে যোগদান খুবই দুঃখজনক। তারা সমর্থক হলে মেনে নেওয়া যেত। বিষয়টি দলের হাইকমান্ডের কাছে জানানো হবে এবং কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।আওয়ামী লীগ নেতারা বিএনপিতে যোগদানের বিষয়ে জানতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসানের ছেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির মুঠোফোনে একাধিক বার কল করো তাকে পাওয়া যায়নি। তবে যোগাযোগের অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি বলেন, আমার অনেক কাছের জারু কাকা, জারু চেয়ারম্যানের নেতৃত্বে বড়শালঘরের একটি অংশ আমাদের সাথে অংশগ্রহণ করেছে। আপনাদের স্বাগত জানাই।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
21 December 2025

দেবিদ্বারে বিএনপিতে যোগ দিলেন শালঘরের ২০০ আওয়ামীলীগ নেতাকর্মী

www.cumillaexpressnews.com