শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন দেবিদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিককে আটকে রাখার অভিযোগ, ১৮ ঘণ্টা পর মুক্তি দেবিদ্বারে ‘লেডি ডন’ লাইলীর হানি ট্র্যাপ: রাজনীতি থেকে সাধারণ মানুষ—ব্ল্যাকমেইলের শিকার বহুজন আরাকান আর্মির কবল থেকে মুক্তিপণ দিয়ে ফিরল ১৪ জেলে হাফেজ মঈন উদ্দিনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার অপপ্রচারের অভিযোগ

মুরাদনগরে চাঁদা না দেওয়ায় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও ঠিকাদার ইকবালকে জড়িয়ে ফেসবুকে মিথ্যাচারের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৮ দেখেছেন :

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এতে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও স্থানীয় ঠিকাদার ইকবাল হোসেনের নাম জড়িয়ে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ইকবাল হোসেনের একটি উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে একটি পক্ষ চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কয়েকটি ফেসবুক আইডি ও ভুয়া পেজ থেকে তাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। অভিযোগ রয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মন্ত্রীর নামও এই ইস্যুর সঙ্গে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যেই এসব অপতৎপরতা চালাচ্ছে। তাদের ভাষ্য, “চাঁদা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করছে।

এ বিষয়ে ঠিকাদার ইকবাল হোসেন বলেন, কিছুদিন ধরে একটি মহল তাকে লক্ষ্য করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। তিনি আরও জানান, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি ভুয়া আইডি ব্যবহার করে তার কাছে বিভিন্নভাবে টাকা দাবি করেন।

তিনি সেসব আইডি ব্লক করলে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়। প্রয়োজন হলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

এদিকে সচেতন মহল সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
27 February 2026

মুরাদনগরে চাঁদা না দেওয়ায় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও ঠিকাদার ইকবালকে জড়িয়ে ফেসবুকে মিথ্যাচারের অভিযোগ

www.cumillaexpressnews.com