সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি অনুমোদন: আহবায়ক ইয়ামিন আলী সদস্য সচিব জাবেদ- মূখ্য সংগঠক শামীম দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন

দেবিদ্বারে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন শান্ত’র ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮৪ দেখেছেন :

দেবিদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন শান্ত’র নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে টানানো বিভিন্ন ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো জসিম উদ্দিন শান্ত’র ছবি সংবলিত একাধিক ফেস্টুন রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে জসিম উদ্দিন শান্ত’র জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে এমন কর্মকাণ্ড ঘটাতে পারে। তারা এ ধরনের ঘটনা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখার দাবি জানান।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন শান্ত বলেন, “আমি সবসময় জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে চলছি। কারা বা কেন এমন কাজ করেছে তা প্রশাসন তদন্ত করলে বেরিয়ে আসবে। আমি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় বিশ্বাসী।”
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রতিপক্ষের প্রচার-প্রচারণা নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
13 June 2026

দেবিদ্বারে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন শান্ত'র ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

www.cumillaexpressnews.com