মুরাদনগরে দুই নারী মাদক কারবারী আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার

মিজানুর রহমান খানঁঃ 

কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।

আটকরা হলেন— সেলিনা আক্তার ও সোনিয়া আক্তার। তারা ওই ইউনিয়নের অস্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশের একটি দল তাদের বসতঘরে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে নগদ ১৯ হাজার ৬৮০ টাকা, ১৪৬ পিস ইয়াবা এবং ৬ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যসহ দুই নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

মুরাদনগর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
08 April 2026

মুরাদনগরে দুই নারী মাদক কারবারী আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার

www.cumillaexpressnews.com