শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন দেবিদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিককে আটকে রাখার অভিযোগ, ১৮ ঘণ্টা পর মুক্তি দেবিদ্বারে ‘লেডি ডন’ লাইলীর হানি ট্র্যাপ: রাজনীতি থেকে সাধারণ মানুষ—ব্ল্যাকমেইলের শিকার বহুজন আরাকান আর্মির কবল থেকে মুক্তিপণ দিয়ে ফিরল ১৪ জেলে হাফেজ মঈন উদ্দিনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার অপপ্রচারের অভিযোগ

দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিককে আটকে রাখার অভিযোগ, ১৮ ঘণ্টা পর মুক্তি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৩৪ দেখেছেন :

মাহফুজ আহম্মেদ, কুমিল্লাঃ

কুমিল্লার দেবিদ্বারে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) দেখিয়ে এক সাংবাদিককে আটক করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। প্রায় ১৮ ঘণ্টা থানায় আটকে রাখার পর আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন ভুক্তভোগী সাংবাদিক সোহরাব হোসেন। সোহরাব হোসেন দৈনিক প্রতিদিনের কাগজের দেবিদ্বার উপজেলা প্রতিনিধি এবং দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য।

জানা যায়, গত সোমবার (৬ এপ্রিল) বিকেলে দেবিদ্বার উপজেলা এনসিপি কার্যালয়ের সামনে ভারপ্রাপ্ত প্রধান তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছিলেন সাংবাদিক সোহরাব হোসেন। এ সময় দেবিদ্বার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ভবতোষ কান্তি দের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে কুমিল্লার একটি সিআর মামলার (নং-৫৭০/২০২৫) পরোয়ানা দেখিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়। পরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সায়মা শরীফ নিশাত কাগজপত্র পর্যালোচনা করে সোহরাব হোসেনের নামে কোনো কার্যকর পরোয়ানা না থাকায় তাকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দেন।

সাংবাদিক সোহরাব হোসেন বলেন, “ভুয়া ওয়ারেন্টের কারণে আমাকে ১৮ ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল। আদালতে যাওয়ার পর ম্যাজিস্ট্রেট কাগজপত্র দেখে জানান, আমার নামে কোনো ওয়ারেন্ট নেই। এই ঘটনায় আমার ব্যাপক সম্মানহানি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চেয়ে আদালতের পেশকার মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।”

এ বিষয়ে এসআই ভবতোষ কান্তি দে জানান, আদালত থেকে ওয়ারেন্ট আসায় তারা সোহরাব হোসেনকে আটক করে আদালতে পাঠিয়েছেন। তবে পরোয়ানাটি বৈধ কি না, তা তাৎক্ষণিকভাবে যাচাই করার সুযোগ পুলিশের থাকে না।

অন্যদিকে, কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলি আদালতের পেশকার মো. জসিম উদ্দিন ভুল স্বীকার করে বলেন, “সোহরাব হোসেন ও তার বাবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটি ভুলবশত থানায় চলে গিয়েছিল। তাকে আদালতে নিয়ে আসার পর বিষয়টি যাচাই করে ছেড়ে দেওয়া হয়েছে।”

এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
07 April 2026

দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিককে আটকে রাখার অভিযোগ, ১৮ ঘণ্টা পর মুক্তি

www.cumillaexpressnews.com