দেবিদ্বারে ভুয়া ঔষধ বিক্রির তীব্র নিন্দা জানালেন মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ভুয়া ঔষধ বিক্রির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

তিনি এক বিবৃতিতে বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয় নিয়ে প্রতারণা করা অত্যন্ত নিন্দনীয় অপরাধ। অসাধু ব্যবসায়ীরা ভুয়া ঔষধ বিক্রি করে সাধারণ মানুষকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলছে।

তিনি আরও বলেন, প্রশাসনের উচিত দ্রুত এসব অসাধু চক্রকে চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা। একই সঙ্গে জনগণকে সচেতন হয়ে অনুমোদিত ফার্মেসি থেকে ঔষধ কেনার আহ্বান জানান তিনি।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলও উদ্বেগ প্রকাশ করেছে এবং ভুয়া ঔষধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।

সম্প্রতি কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত একজন চিকিৎসক অনুমোদন হীন ঔষদ লিখলে বিষয়টি স্থানীয় গনমাধ্যম কর্মীদের নজরে আদসে এরপর পুরো দেবিদ্বার উপজেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
এতে করে রোগীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
25 April 2026

দেবিদ্বারে ভুয়া ঔষধ বিক্রির তীব্র নিন্দা জানালেন মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক

www.cumillaexpressnews.com