শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন দেবিদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিককে আটকে রাখার অভিযোগ, ১৮ ঘণ্টা পর মুক্তি দেবিদ্বারে ‘লেডি ডন’ লাইলীর হানি ট্র্যাপ: রাজনীতি থেকে সাধারণ মানুষ—ব্ল্যাকমেইলের শিকার বহুজন আরাকান আর্মির কবল থেকে মুক্তিপণ দিয়ে ফিরল ১৪ জেলে হাফেজ মঈন উদ্দিনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার অপপ্রচারের অভিযোগ

দেবিদ্বারে আগুনে পুড়ে ছাই,দিনমজুর বাবুল মিয়ার বসত ঘর

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদকঃ 

কুমিল্লা জেলার দেবীদ্বার থানার পৌর এলাকার সাইলচর গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক রিকশাচালকের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন সাইলচর গ্রামের বাসিন্দা রিকশা ড্রাইভার মোঃ বাবুল মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টা হঠাৎ ঘরের বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিট হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত মোঃ বাবুল মিয়া জানান, আগুনে তার ঘরের সবকিছু পুড়ে গেছে। বর্তমানে তিনি পরিবারসহ চরম বিপাকে রয়েছেন। তিনি প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
19 December 2025

দেবিদ্বারে আগুনে পুড়ে ছাই,দিনমজুর বাবুল মিয়ার বসত ঘর

www.cumillaexpressnews.com