
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার ফতেহাবাদ ইউনিয়নের নূরপুর থেকে নোয়াবগঞ্জ সড়কের বিভিন্ন অংশে সংস্কার ও মেরামত কাজ শুরু হয়েছে। দীর্ঘদিনের চলাচল সমস্যার কথা বিবেচনা করে স্থানীয়দের যাতায়াত সহজ ও নিরাপদ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নূরপুর-নোয়াবগঞ্জ সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার ও মেরামত কাজ পরিচালনা করছেন স্থানীয় জনপ্রতিনিধি জনাব ইউনুছ মেম্বার। এ জনকল্যাণমূলক কাজে সম্পূর্ণ আর্থিক সহযোগিতা করছেন ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জসিম উদ্দিন (শান্ত)।
সড়কের বিভিন্ন স্থানে সংস্কার ও মেরামত কাজ চলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা আশা করছেন, এ উদ্যোগের ফলে এলাকার সর্বস্তরের মানুষের চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।
উদ্যোক্তারা জানান, ফতেহাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসাধারণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে তারা এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দারা নূরপুর-নোয়াবগঞ্জ সড়কের সংস্কার ও মেরামতের এ উদ্যোগকে জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।