সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি অনুমোদন: আহবায়ক ইয়ামিন আলী সদস্য সচিব জাবেদ- মূখ্য সংগঠক শামীম দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন

দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৬৭ দেখেছেন :

দেবিদ্বার প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ খালের পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এতে করে বর্ষা মৌসুমে আশপাশের কয়েকটি এলাকায় পানি নিষ্কাশন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পান্নার পুল একতা ব্রিক ফিল্ডের পাশ দিয়ে একটি সেতু রয়েছে। ওই সেতুর নিচ দিয়ে প্রবাহিত খালটি আলমপুর, বিনাইপাড়া, ভিংলাবাড়ি, আলিয়াবাদ, মির্জানগর ও মরিচাকান্দা এলাকার বর্ষার পানি নিষ্কাশনের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পাশাপাশি কৃষকরা তাদের জমিতে সেচের জন্য ডিপ টিউবওয়েলের পানি এই খালের মাধ্যমে সরবরাহ করে থাকেন।
অভিযোগ রয়েছে, সম্প্রতি এলাকার এক মোঃ কামাল উদ্দিন এক প্রভাবশালী ব্যক্তি খালটির দুই পাশে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করার চেষ্টা করছেন। ফলে বর্ষা মৌসুমে ওইসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষকদের ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে । অভিযোগের সত্যতা যাচই করে খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে খালটির স্বাভাবিক প্রবাহ বজায় থাকে এবং ভবিষ্যতে কোনো ধরনের জলাবদ্ধতা বা কৃষি ক্ষতির ঝুঁকি তৈরি না হয়।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
14 March 2026

দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ

www.cumillaexpressnews.com