শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি অনুমোদন: আহবায়ক ইয়ামিন আলী সদস্য সচিব জাবেদ- মূখ্য সংগঠক শামীম দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন

দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৫২৫ দেখেছেন :

দেবিদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার পীর মহেশপুর এলাকায় বসতভিটার জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা, হামলা, মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ১২ জনের বিরুদ্ধে। এ ঘটনায় মো. শাহরিয়ার আহম্মেদ শুভ নামে এক যুবক দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে পীর মহেশপুর এলাকায় বাদীর বসতবাড়ির নিজস্ব জায়গায় এ ঘটনা ঘটে।

ভূক্তোভোগীরা জানান, তার আপন ভাই পৈতৃক যৌথ সম্পত্তির পুকুরের অংশ থেকে ৫ দশমিক ২৫ শতক জমি ১ নম্বর বিবাদীর কাছে বিক্রি করেন। কিন্তু বিবাদীরা ওই ক্রয়কৃত জায়গার পরিবর্তে বাদীর বসতবাড়ির অংশ জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের ওপর চাপ, ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল , ঘটনার দিন বিবাদীরা লোহার রড, ধারালো দা ও লাঠিসোঁটা নিয়ে বাদীর বসতবাড়িতে প্রবেশ করেন। সেখানে অকথ্য ভাষায় গালাগালির একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা খোদেজা বেগমকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভোক্তভোগীরা আরো বলেন, একপর্যায়ে লোহার রড দিয়ে তার মায়ের মাথায় আঘাত করা হয় এবং আরেকটি আঘাত ঠেকাতে গেলে তার বাম হাতের কবজি ও আঙুলে গুরুতর জখম হয়। পরে তাকে নাইলনের দড়ি দিয়ে বেঁধে রেখে দুপুর প্রায় ২টা পর্যন্ত তার বসতভিটার জায়গায় ঘর নির্মাণের কাজ চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।  পরে এ ঘটনায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে এ ঘটনায় অভিযুক্তদের সাথে একাধিক বার চেষ্টা করেও সম্ভব হয়নি৷

এদিকে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি,ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
21 August 2026

দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ

www.cumillaexpressnews.com