বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন দেবিদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিককে আটকে রাখার অভিযোগ, ১৮ ঘণ্টা পর মুক্তি দেবিদ্বারে ‘লেডি ডন’ লাইলীর হানি ট্র্যাপ: রাজনীতি থেকে সাধারণ মানুষ—ব্ল্যাকমেইলের শিকার বহুজন আরাকান আর্মির কবল থেকে মুক্তিপণ দিয়ে ফিরল ১৪ জেলে হাফেজ মঈন উদ্দিনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার অপপ্রচারের অভিযোগ

বরুড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাত: নিহত ১, আহত ১

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ দেখেছেন :

নিউজ ডেক্সঃ

কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ ছুরিকাঘাতে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতের নাম রবিউল। তিনি উপজেলার মির্জানগর গ্রামে মৃত চান মিয়ার ছেলে। অন্যদিকে, আহতের নাম ফয়সাল কবীর। তিনি আগানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের ছেলে। নিহত রবিউলকে কুমিল্লা মেডিকেল হসপিটালের মর্গে রাখা হয়েছে। আহত ফয়সাল কবীর কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মির্জানগর এলাকার পুরান পাগলা বাজারে শফিকের চায়ের দোকানে রবিউল, জাকিরসহ কয়েকজন চা পান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে পেছন দিক থেকে হঠাৎ রবিউল ও ফয়সালের ওপর ছুরিকাঘাত করা হয়। ঘটনার স্থলে একজনের মৃত্যু হয়। একই ঘটনায় ছুরিকাঘাতে আহত হন ফয়সাল কবীর।

আহত ফয়সাল কবীর বলেন, মির্জানগর গ্রামের মৃত সুজাত আলীর ছেলে রব, আলমের ছেলে নূর নবী ও মহিন, আবদুর রবের ছেলে ময়নাল এবং টুক্কু মিয়ার ছেলে কুদ্দুসসহ কয়েকজন এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হামলার সময় রবিউল প্রাণ হারান। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যায়।

নিহত রবিউলের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, পারিবারিক ও জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আমার ভাইকে চুরিকাঘাত মাধ্যমে মেরে ফেলে।

 

স্থানীয়রা আরও জানান, গ্রামে অনুষ্ঠিত একটি ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। পাশাপাশি জমিসংক্রান্ত বিরোধও ছিল। এসব বিরোধের জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বরুড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরুড়া থানা ওসি আজহারুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত রবিউলের মরদেহ ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মির্জানগর গ্রাম ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
28 January 2026

বরুড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাত: নিহত ১, আহত ১

www.cumillaexpressnews.com