রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি অনুমোদন: আহবায়ক ইয়ামিন আলী সদস্য সচিব জাবেদ- মূখ্য সংগঠক শামীম দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন

অসুস্থ মেয়েকে নিয়ে বাঁচার যুদ্ধ — সহযোগিতা চান দেবিদ্বারের পারুল বেগম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ দেখেছেন :

তোফায়েল আহম্মেদঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামের সংগ্রামী মা পারুল বেগমের জীবন এখন এক দুর্বিষহ বাস্তবতার নাম। স্বামী খোরশেদ আলম মারা যাওয়ার পর চার মেয়েকে নিয়ে কোনোভাবে সংসার চালানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ছোট মেয়ের অসুস্থতা তার জীবনে এনেছে নতুন দুঃস্বপ্ন।

প্রায় দুই বছর আগে সমাজের মানুষের সহায়তায় ছোট মেয়ের বিয়ে হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়ে মেয়েটি। অসুস্থতার কারণে স্বামীর সংসার থেকেও ডিভোর্স দিয়ে তাকে মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সঙ্গে রয়েছে মাত্র ১০ মাসের ফুটফুটে শিশুপুত্র।

এখন সেই মেয়েকে বাঁচিয়ে রাখার সংগ্রামেই লড়ছেন এই অসহায় মা। নাতির দুধ থেকে শুরু করে মেয়ে ও নিজের খাবার যোগাড় করতেই হিমশিম খাচ্ছেন তিনি। দিনের পর দিন না খেয়ে থেকেও কেউ খবর নেয় না—এমন অভিযোগ পারুল বেগম এর কণ্ঠে।

পারুল বেগম বলেন, মানুষের কাছে চেয়ে মেয়ের বিয়ে দিলাম। এখন মেয়ের চিকিৎসা করাবো কিভাবে বাবা? ঢাকায় বা ভালো হাসপাতালে নিয়ে গেলে সুস্থ হয়ে উঠবে—ডাক্তাররাও এমন আশ্বাস দেন। কিন্তু ওষুধের টাকাই পাই না। তিন বেলা খেতে পারি না, দুই বেলাও কখনো জোটে না। না খেয়ে থাকি ঠিক আছে, কিন্তু দুধের শিশুটাকে কি খাওয়াবো?”

মানুষের কাছে আর হাত পাততে সংকোচ বোধ করছেন তিনি। “গ্রামের মানুষ আমার জন্য অনেক করেছে। আর কারও কাছে চাইতে লজ্জা লাগে। তবুও বাচ্চার কথা ভেবে বলতে বাধ্য হচ্ছি—দেশবাসীর কাছে একটু সহযোগিতা চাই। অন্তত এক বেলা যেন ভালো কিছু খেতে পারি।”

স্বামীহারা মা, মানসিকভাবে অসুস্থ মেয়ে আর ১০ মাসের শিশুকে নিয়ে পারুল বেগমের এই বাঁচার লড়াই শুধু মানবতার কাছে এক নীরব আর্তনাদ। একটু সহানুভূতি, একটু সহযোগিতা হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারকে নতুন করে বেঁচে থাকার শক্তি।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
12 December 2025

অসুস্থ মেয়েকে নিয়ে বাঁচার যুদ্ধ — সহযোগিতা চান দেবিদ্বারের পারুল বেগম

www.cumillaexpressnews.com