কুমিল্লায় বাঙ্গরাবাজার উপজেলায় জনচলাচলের রাস্তা দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বাঙ্গরাবাজার উপজেলার চৌনপুর পশ্চিমপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে জনসাধারণের চলাচলের রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকাবাসী যে রাস্তাটি ব্যবহার করে আসছেন, সেটি সম্প্রতি দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ প্রতিদিন শতাধিক মানুষ এ রাস্তা ব্যবহার করলেও বর্তমানে তারা বিকল্প পথে চলাচল করতে বাধ্য হচ্ছেন।এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দখলমুক্ত করা হোক এবং জনসাধারণের চলাচলের অধিকার নিশ্চিত করা হোক। তারা আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের বক্তব্য সাথে একাধিক বার যোগাযোগের চেষ্ঠা করেও সম্ভব হয়নি। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ শফিউল আলম বলেন, সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা অবনতির আশংকায় নির্মান কাজটি বন্ধ করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
27 July 2026

কুমিল্লায় বাঙ্গরাবাজার উপজেলায় জনচলাচলের রাস্তা দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

www.cumillaexpressnews.com