সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি অনুমোদন: আহবায়ক ইয়ামিন আলী সদস্য সচিব জাবেদ- মূখ্য সংগঠক শামীম দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন

মুরাদনগরে প্রয়াত সাংবাদিক মনির খানের স্মরণ সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ দেখেছেন :

মিজানুর রহমান কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে প্রয়াত সাংবাদিক মনির খানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় মুরাদনগর প্রেসক্লাব এবং সাংবাদিক সমিতির উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো প্রধান এবং আরটিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আবুল খায়ের। উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এনএ মুরাদ এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক জালাল আহমদ, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, সিনিয়র সাংবাদিক, মমিন মোল্লা, মোহাম্মদ আলী, তৌহিদুর রহমান টিটু, শফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, ফয়সাল আহমেদ, আরিফ হাসান, মোহাম্মদ ইসহাক, মোঃ ইব্রাহিম, জাবেদ সরকার, নাজমুল ইসলাম, মিজান খান, ফাহাদ, নজরুল ইসলাম, শুভ প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা সাংবাদিক মনির খানের কর্মময় জীবনের বিভিন্ন ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। এ সময় তার আন্তরিকতা পরিশ্রম মেধা এবং যোগ্যতার প্রশংসা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আবুল খায়ের বলেন, মনির খান ছিলেন একজন পরিশ্রমী সংবাদ কর্মী। অল্প সময়ের মধ্যে তিনি এ পেশায় অনেক অবদান রেখেছেন। সংবাদের প্রয়োজনে উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়িয়েছেন। প্রতিটা সহকর্মীর সাথে তার আন্তরিকতা এবং হৃদ্ধতা পুর্ণ সম্পর্ক এখন সকলের মুখে মুখে।

তিনি বলেন, মনির খান বেঁচে থাকবেন তার অতীত কর্মময় জীবনের মধ্যে। এ সময় তার আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

এর আগে মুরাদনগর প্রেসক্লাব এবং সাংবাদিক সমিতির সকল সদস্যরা মনির খানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। প্রতিটি সহকর্মীর সঙ্গে মনির খানের আন্তরিকতার বিষয়টি তুলে ধরে তার জন্য দোয়া করা হয়। সভায় নানা প্রতিকূল পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করা হয়। আলোচনা সবার শেষে সাংবাদিক মনির খানের বড় ভাই মোহাম্মদ আলী দোয়া মোনাজাত পরিচালনা করেন।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
04 January 2026

মুরাদনগরে প্রয়াত সাংবাদিক মনির খানের স্মরণ সভা

www.cumillaexpressnews.com