দেবিদ্বারে ছাত্রশক্তি নেতার গ্রেফতার: শ্লীলতাহানির মামলায় মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ছাত্রশক্তি নেতা মেহেদী হাসান তানজীমের বিরুদ্ধে নারী শ্লীলতাহানির মামলায় গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয় একটি অংশের দাবি, মেহেদী হাসান তানজীম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করায় একটি প্রভাবশালী মহল ক্ষুব্ধ হয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এই অভিযোগে জড়িয়েছে।

তাদের ভাষ্যমতে, মাদকবিরোধী অবস্থানের কারণেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত মেহেদী হাসান তানজীম বলেন,
“আমি সবসময় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করেছি। কিছু অসাধু মাদককারবারীর স্বার্থে আঘাত লাগায় তারা আমাকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং বিশ্বাস করি সত্য উদঘাটিত হবে।”

অন্যদিকে, সংশ্লিষ্ট নারী দেবিদ্বার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মেহেদী হাসান তানজীমকে গ্রেফতার করে কুমিল্লা জেলা আদালতে প্রেরণ করেছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তারা বলছেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা জরুরি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ভূক্তভোগী নারীর মামলার প্রেক্ষিতে মেহেদি হাসানকে কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে৷

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
05 April 2026

দেবিদ্বারে ছাত্রশক্তি নেতার গ্রেফতার: শ্লীলতাহানির মামলায় মিশ্র প্রতিক্রিয়া

www.cumillaexpressnews.com