দেবিদ্বারে ৫ দিন ধরে নিখোঁজ অটোরিকশা চালক আলাউদ্দিন, দিশেহারা পরিবার

মাহফুজ আহম্মেদ, দেবিদ্বারঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের অসহায় হত দরিদ্র অটোরিকশা চালক আলাউদ্দিন গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তা বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আলাউদ্দিন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং কোথাও তার কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ আলাউদ্দিনের স্ত্রী ও সন্তানরা বাবার সন্ধানে দিশেহারা হয়ে পড়েছেন। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ করেও কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ অটোচালকের বৃদ্ধ পিতা সুলতান আহম্মদ বলেন, বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো অটোরিক্সা নিয়ে বের হয় সে, কিন্তু এর পর থেকে তার কোনো খোজঁ খবর আমরা পাইনি। পরে দেবিদ্বার থানায় জিডি করি এবং র‍্যাব-১১ সিপিসি -২ কোম্পানী কমান্ডার বরাবর অভিযোগ করি। আমরা আমার ছেলেকে প্রশাসনের সহযোগিতায় দ্রুত ফিরে পেতে আপনাদের সহযোগিতা চাই।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডির তদন্ত কারী কর্মকর্তা উপ-পরিদর্শক অজয়, জানান বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে এলাকাবাসীর মধ্যেও নিখোঁজের ঘটনাটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত আলাউদ্দিনকে উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি পরিবারের আকুতি জানিয়েছেন স্বজনরা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
06 January 2026

দেবিদ্বারে ৫ দিন ধরে নিখোঁজ অটোরিকশা চালক আলাউদ্দিন, দিশেহারা পরিবার

www.cumillaexpressnews.com