সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি অনুমোদন: আহবায়ক ইয়ামিন আলী সদস্য সচিব জাবেদ- মূখ্য সংগঠক শামীম দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন

ইজারা ছাড়াই চলছে দেবিদ্বারের ঐতিহ্যবাহী পোনরা মেলা লক্ষাধিক টাকার রাজস্ব হারাচ্ছে পৌরসভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইজারা ছাড়াই চলছে শতবর্ষী ঐতিহ্যবাহী পোনরা মেলা। প্রতি বছরের মতো এবারও বিপুল মানুষের সমাগম হলেও মেলাটি সরকারি নিয়ম অনুযায়ী ইজারা না দেওয়ায় লক্ষাধিক টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে দেবিদ্বার পৌরসভা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা মাস অনুযায়ী প্রতি বছর পোনরা এলাকায় এই ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়। মেলাকে ঘিরে অস্থায়ী দোকান, খেলনা, মিষ্টি, খাবার, নাগরদোলা ও বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকলেও এবছর কোনো ধরনের সরকারি ইজারা ছাড়াই মেলাটি পরিচালিত হচ্ছে। তবে নামে মাত্র পৌর কতৃপক্ষের খাস কালেকশন নামে কিছু অর্থ সরকারী কোষাগারে জমা হচ্ছে৷

পৌরসভা সূত্র জানায়, নিয়ম অনুযায়ী এমন মেলা ইজারা দিয়ে পরিচালনা করা হলে পৌরসভার রাজস্ব খাতে উল্লেখযোগ্য অর্থ জমা হওয়ার কথা। কিন্তু ইজারা না হওয়ায় সরকার ও পৌরসভা উভয়ই রাজস্ব ক্ষতির মুখে পড়েছে। প্রাথমিক হিসেবে এবছর মেলা থেকে অন্তত কয়েক লক্ষ টাকা রাজস্ব আদায় সম্ভব ছিল বলে দাবি সংশ্লিষ্টদের।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মেলায় দোকান বসাতে তাদের কাছ থেকে বিভিন্ন নামে অর্থ আদায় করা হচ্ছে, কিন্তু সেই অর্থ সরকারি কোষাগারে জমা হচ্ছে কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন। এতে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে স্বচ্ছতা নিয়েও উঠছে অভিযোগ।ছোটখাটো দোকান থেকেও প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা নেওয়া হচ্ছে বলে জানা গেছে । তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ ব্যবসায়ীরা।

মেলায় আয়োজক কমিটির প্রধান মোহাম্মদ আতিক জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি স্যার বিষয়টি অবগত রয়েছে৷ পৌরসভার বাজার নিয়ন্ত্রক প্রতিদিন খাস কালেকশন করে৷

অন্যদিকে একটি গোপন সূত্রে জানা যায়,একটি মহল প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে৷ অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে এই রকম মেলা আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা রয়েছে৷

এ বিষয়ে দেবিদ্বার পৌর নির্বাহী কর্মকর্তা আবু জাফর জানান, এ বছর ইজারা দেওয়া হয়নি, তবে খাস কালেকশন হচ্ছে৷

সচেতন মহল মনে করছেন, ঐতিহ্য রক্ষার পাশাপাশি সরকারি বিধি মেনে মেলার আয়োজন নিশ্চিত করা জরুরি। তা না হলে ভবিষ্যতেও এভাবে রাজস্ব ফাঁকি ও অনিয়ম চলতেই থাকবে।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
27 January 2026

ইজারা ছাড়াই চলছে দেবিদ্বারের ঐতিহ্যবাহী পোনরা মেলা লক্ষাধিক টাকার রাজস্ব হারাচ্ছে পৌরসভা

www.cumillaexpressnews.com