কুমিল্লা বিভাগ, জাতীয়, সর্বশেষ দেবপুরে সিএনজি-পিকাপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার adminApril 1, 2026 নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার বুড়িচংয়ে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির (৫৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ মোট ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির দেবিদ্বার উপজেলার ৩ নম্বর রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী আব্দুল আজিজ ব্যাপারীর ভাই।তিনি রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, ময়নামতি থেকে দেবিদ্বার-গামী একটি সিএনজির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা-গামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় সূত্র জানা যায়, পারিবারিক বিরোধের জেরে হুমায়ুন কবির ও আনিস মেম্বারের মধ্যে আদালতে পাল্টাপাল্টি মামলা চলছিল। পরে সামাজিক সালিশের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। মঙ্গলবার আদালতে আপস-মীমাংসার আবেদন শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। রসুলপুর ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ ফজর আলী জানান, আদালত থেকে ফেরার সময় আনিস মেম্বার কুমিল্লায় থেকে যান। পরে একই পরিবারের সদস্যরা সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন। সিএনজিতে ছিলেন হুমায়ুন কবির, তার স্ত্রী লাকী আক্তার (৪৫), মেয়ে স্বর্ণা আক্তার (১৯), আনিস মেম্বারের ছোট ভাই মোঃ আজিম উদ্দিন (৩৫), মোঃ আতিকুর রহমান (৪০) এবং সিএনজি চালক। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে হুমায়ুন কবির মারা যান। ময়নামতি হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আব্দুল মমিন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় জড়িত সিএনজি ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। Share this news as a Photo Card Download Photo Card Generating high-quality image, please wait...
ইজারা ছাড়াই চলছে দেবিদ্বারের ঐতিহ্যবাহী পোনরা মেলা লক্ষাধিক টাকার রাজস্ব হারাচ্ছে পৌরসভা নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইজারা ছাড়াই চলছে শতবর্ষী ঐতিহ্যবাহী পোনরা মেলা। প্রতি বছরের মতো এবারও বিপুল মানুষের সমাগম হলেও…
দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিককে আটকে রাখার অভিযোগ, ১৮ ঘণ্টা পর মুক্তি মাহফুজ আহম্মেদ, কুমিল্লাঃ কুমিল্লার দেবিদ্বারে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) দেখিয়ে এক সাংবাদিককে আটক করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। প্রায় ১৮…
মুরাদনগরে গরু ভাগাভাগির দ্বন্দ্বে ছেলের হাতে বাবা খুন নিউজ ডেক্সঃ কুমিল্লার মুরাদনগরে গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে।…