দেবিদ্বারে ইউপি মেম্বারের হামলায় রিক্সাচালক রক্তাক্ত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

তারেক রহমানের ফাঁসি চেয়ে মিছিলকরা কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সেচ্ছাসেবকলীগ নেতা ও রুবেল হত্যা মামলার আসামি আনিস মেম্বারের হামলায় এক রিক্সাচালক রক্তাক্ত হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রসুলপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালনগর গ্রামের রিক্সাচালক মামুন (৪৫) কে আনিস মেম্বার তার সিমেন্ট বহনের জন্য ডাকেন, এ সময় মামুন বলেন তার রিক্সায় চার্জ না থাকায় তিনি যেতে পারবেন না। এতে ক্ষিপ্ত হয়ে আনিস মেম্বার ভ্যানচালক মামুনের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মামুন গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন। আহত রিক্সাচালককে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন জানান,
সেচ্ছাসেবকলীগ নেতা ও রুবেল হত্যা মামলার আসামি আনিস মেম্বার ১৫ মাস গুপ্ত থেকে জাতীয় নির্বাচন পর প্রকাশ্যে এসে আবারো বেপরোয়া হয়ে উঠে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটায় আনিস মেম্বার। অন্যায়ভাবে রিক্সাচালককে মারধর করেছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন এলাকাবাসী ।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হামলায় রিক্সাচালকে আহত করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
23 February 2026

দেবিদ্বারে ইউপি মেম্বারের হামলায় রিক্সাচালক রক্তাক্ত

www.cumillaexpressnews.com