
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান সম্ভাব্য প্রার্থী আবু বকর সিদ্দিক।দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে এলাকায় ইতোমধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কারসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিয়মিত কাজ করে যাচ্ছেন আবু বকর সিদ্দিক। এছাড়াও যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন তিনি।
সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করছেন সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী।
এসময় স্থানীয় জনগণের সুখ-দুঃখের কথা শুনে আগামীতে নির্বাচিত হলে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আবু বকর সিদ্দিক বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। চেয়ারম্যান হতে পারলে ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করবো। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।”
এদিকে স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, সুখে-দুঃখে সবসময় আবু বকর সিদ্দিককে পাশে পেয়েছেন তারা। ফলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান অনেকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হওয়ার কারণে ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন আবু বকর সিদ্দিক।
© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।