মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান; ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার দেবিদ্বারে বসতভিটার জায়গা দখল কে কেন্দ্র করে হামলা, মারধর ও ঘর নির্মাণের অভিযোগ দেবিদ্বারের ইউসুফপুর ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি অনুমোদন: আহবায়ক ইয়ামিন আলী সদস্য সচিব জাবেদ- মূখ্য সংগঠক শামীম দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ দেখেছেন :

মাহফুজ আহম্মেদ, কুমিল্লাঃ

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে রোহিঙ্গা নাগরিককে জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে যে প্রচার চালানো হয়েছে, অনুসন্ধানে তার ভিন্ন চিত্র পাওয়া গেছে। জন্মনিবন্ধন তদন্ত হওয়া তিন ব্যক্তি মুবিনা খাতুন, হাফিছা ও সাইমুন ইসলাম সাজ্জাদ রোহিঙ্গা নন, তারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক বলে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও স্বজনদের বক্তব্যে জানা গেছে।

এ ঘটনায় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও ওই প্রতিবেদনটি বানোয়াট বলে অনুসন্ধানে উঠে এসেছে । অন্যদিকে, ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন সনদ দেওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসন ওই তিন ব্যক্তির স্থায়ী বসবাস ইউনিয়নে না পাওয়ায় তৎকালীন ইউপি সচিব মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে।

তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বলছে, ফতেহাবাদ ইউনিয়ন থেকে জন্মনিবন্ধন নেওয়া ওই তিন ব্যক্তিকে রোহিঙ্গা হিসেবে প্রচারের বিষয়টি যথাযথভাবে যাচাই করা হয়নি। তারা কক্সবাজারের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দা এবং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এমন তথ্যই অনুসন্ধানে উঠে এসেছে।

অনুসন্ধানে জানা যায়, মুবিনা খাতুন, হাফিছা ও সাইমুন ইসলাম সাজ্জাদ ছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা লোকজন নিজেদের বয়স বা নাম সংশোধন করতে ফতেহাবাদ ইউনিয়ন থেকে জন্মসনদ নিয়েছেন। তাদের মধ্যে কক্সবাজারের আবু হেনা সিদ্দিকী ইশমাম, জুনাইরা আফরিন আঁখি, নূর মামিন, মাজেদ রয়েছে।

মুবিনা খাতুনের জন্মনিবন্ধন সনদে তার স্থায়ী ঠিকানা কক্সবাজারের টেকনাফ সদর উল্লেখ রয়েছে। তার জন্মনিবন্ধন নম্বর ১৯৭৮১৯১৪০৪৭১৩০১০১। তার বাবার মৃত্যু সনদে তাকে শনাক্ত করা না গেলেও মায়ের ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী, তার মা নুরজাহান বেগম কক্সবাজার সদর উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা।

মুবিনা খাতুনের মা নুরজাহান বেগম বলেন, তার সাবেক স্বামী আবুল কাশেম অনেক বছর আগে মারা গেছেন। তার মেয়ে মুবিনাও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি বলেন, তারা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নন। তার জন্ম কক্সবাজার সদরে এবং তার বাবা-ভাইসহ পরিবারের সদস্যরা বাংলাদেশের নাগরিক। মুবিনাও জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক।

অন্যদিকে, হাফিছার জন্মনিবন্ধন সনদে তার স্থায়ী ঠিকানা কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উল্লেখ রয়েছে। তার জন্মনিবন্ধন নম্বর ২০০৫১৯১৪০৪৭১৩০১২। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন এবং সেখানেই বসবাস করছেন বলে জানা গেছে।

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন কাজল বলেন, হাফিছা, আবু হেনা সিদ্দিকী ইশমাম, জুনাইরা আফরিন আঁখি, আমার প্রতিবেশী। ওরা আমার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। চেয়ারম্যান না থাকায় এলাকায় সাধারণ নাগরিক সেবা ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ কারণে অনেকে বাধ্য হয়ে অন্য এলাকা থেকে নাগরিক সনদ বা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে সমস্যার সমাধান করছেন।

তৃতীয় ব্যক্তি সাইমুন ইসলাম সাজ্জাদের জন্মনিবন্ধন সনদে তার স্থায়ী ঠিকানা কক্সবাজারের মহেশখালী উপজেলার পোয়ানক ইউনিয়নের রছুয়ারগুনা গ্রাম উল্লেখ রয়েছে। তার জন্মনিবন্ধন নম্বর ১৯৯৮১৯১৪০৪৭১৩০১০৫। বর্তমানে তিনি আবুধাবিতে প্রবাসে রয়েছেন।

সাইমুনের বাবা রফিকুল ইসলাম বলেন, তার ছেলে বর্তমানে আবুধাবিতে থাকেন। জরুরি প্রয়োজনে ডিজিটাল জন্মসনদের প্রয়োজন হওয়ায় পরিচিত একজনের মাধ্যমে তিনি জন্মসনদ তৈরি করেন। তাদের পরিবার মিয়ানমারের নাগরিক নয় দাবি করে তিনি বলেন, তাদের পূর্বপুরুষরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক।

অনুসন্ধানে আরও জানা যায়, নতুন জন্ম নিবন্ধ নেওয়া অনেকেই নিজ নিজ এলাকায় জন্মনিবন্ধন থাকার পরও বয়স সংশোধনসহ বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ায় দালালের মাধ্যমে চট্টগ্রাম থেকে নতুন করে জন্মনিবন্ধন করার উদ্যোগ নিয়ে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকেও তাদের জন্মনিবন্ধন তৈরি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ডিজিটাল সেন্টারের সাবেক উদ্যোক্তা আসাদুজ্জামান রাজিব আমাকে জিম্মি করে জোরপূর্বক আমার কাছ থেকে কাজ করিয়ে নিতো, আমি ছুটিতে থাকা কালীন রাজিব নাগরিকদের সমস্যার কথা বলে বিভিন্ন সময় আমার কাছ থেকে ওটিপি নিয়ে বিভিন্ন এলাকার বাসিন্দাদের জন্ম সনদ দেয় যা পরবর্তীতে আমি জানতে পারি। আমি ঘটনান নিরপেক্ষ তদন্ত চাই এবং আইন অনুযায়ী তার শাস্তির দাবি করি।

সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন রুহুল বলেন, ২০২৪ সালের আগস্টে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেও জন্মনিবন্ধন কার্যক্রম পরিচালনার ইউজার আইডি ও পাসওয়ার্ড পাই ২০ জানুয়ারি ২০২৫ সালে। অথচ আলোচিত জন্মনিবন্ধনগুলো তৈরি হয়েছে ৪ জানুয়ারি ২০২৫। অর্থাৎ আমি ইউজার এক্সেস পাওয়ার আগেই এগুলো তৈরি করা হয়েছে। কারা, কীভাবে এবং কোন আইডি ব্যবহার করে এসব জন্মনিবন্ধন করেছে, তা আমার জানা নেই।

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তারের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে  তিনি বলেন, ইস্যু করা জন্ম নিবন্ধ সনদ কোন রোহিঙ্গাকে দেওয়া হয়েছে কি না তা তদন্ত চলছে, তদন্তে অপরাধী প্রমানীত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
14 September 2026

দেবিদ্বারে তিনজনকে রোহিঙ্গা দাবি, নথি-তথ্যে মিলল বাংলাদেশি নাগরিকের পরিচয়!

www.cumillaexpressnews.com