
ত্বক শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি আমাদের সামগ্রিক স্বাস্থ্যেরও প্রতিচ্ছবি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন আসে।তবে বিশেষজ্ঞরা বলছেন, দৈনন্দিন খাদ্যাভ্যাসও ত্বকের বার্ধক্যকে দ্রুততর করতে পারে। কিছু খাবার রয়েছে, যা কোলাজেন ক্ষয়, প্রদাহ এবং ত্বকের স্থিতিস্থাপকতা কমিয়ে অল্প বয়সেই বলিরেখা ও নিস্তেজ ভাবের কারণ হতে পারে।মিষ্টি খাবার, কেক, পেস্ট্রি, সাদা পাউরুটি বা পরিশোধিত আটা দিয়ে তৈরি খাবার বেশি খেলে শরীরে ‘গ্লাইকেশন’ নামে একটি রাসায়নিক প্রক্রিয়া ঘটে।এতে চিনি শরীরের প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে ক্ষতিকর যৌগ তৈরি করে, যাকে বলা হয় অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস।
এই যৌগগুলো ত্বকের কোলাজেন ও ইলাস্টিনের ক্ষতি করে। ফলে ত্বক ধীরে ধীরে তার নমনীয়তা হারায়, ঝুলে পড়তে শুরু করে এবং বলিরেখা দেখা দেয়।
পুষ্টিবিদ সামান্থা ক্যাসেটি বিশেষভাবে কোমল পানীয়, অতিরিক্ত চিনি মেশানো চা, লেমোনেড এবং সিরাপযুক্ত কফি পানীয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।