ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ভারতীয় বাজিসহ গ্রেপ্তার ১৬

মাহফুজ আহম্মেদ, কুমিল্লাঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ২ হাজার ৩৫০ পিস ভারতীয় বাজি ও একটি ইজিবাইক (অটোরিকশা) উদ্ধারসহ বিভিন্ন মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে একটি অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. কাউছার প্রকাশ কাউসার মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে শশীদল রেলস্টেশন সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ২ হাজার ৩৫০ পিস ভারতীয় বাজি ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় মোরশেদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ব্রাহ্মণপাড়া থানার একটি চুরি মামলায় তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. সোহেল প্রকাশ মো. সুয়েলকে গ্রেপ্তার করা হয়।

পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. মেহেদী হাসান সবুজ এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সারোয়ার ও রুপালী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে মো. রেজাউল, শিপন, সাব্বির হাসান, আব্দুল করিম, মো. শাকিল, মো. সাগর, মো. সাইফুল, মো. শাকিব, মো. লিটন ও মো. মেহেদী হাসান রানাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক হোসেন জানান, পৃথক এসব অভিযানে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
21 September 2026

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ভারতীয় বাজিসহ গ্রেপ্তার ১৬

www.cumillaexpressnews.com