
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯ মাদকসেবী সহ গ্রেপ্তার ১
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নয়জনকে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) ডি.এম.এ মজিদের নেতৃত্বে অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মামুন (৪২)কে মাধবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মাধবপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে।
অন্যদিকে, এএসআই (নিঃ) মো. নাছির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. হক আলী রাসেল (৪২)কে গ্রেপ্তার করা হয়। তিনি ডগ্রাপাড়া এলাকার মৃত আলী আজমের ছেলে।
এছাড়া এসআই (নিঃ) মো. শামীম হোসেন, এসআই (নিঃ) রুপম কুমার সরকার, এএসআই (নিঃ) মোহাম্মদ শরীফুল ইসলাম, এএসআই (নিঃ) মো. সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই (নিঃ) মো. ইমরান হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নয়জন হলেন—আবুল কালাম আজাদ (৩৫), মো. সজিব (১৯), মো. পলাশ (৩৪), মো. আবু বকর ছিদ্দিক (৩৫), মো. আল আমিন (৩৭), সিয়াম সরকার (১৯), মো. কাইমুল ইসলাম ফাহিম (১৯), মো. কাজল মিয়া (৩৮) ও মো. সাইফুল ইসলাম (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তার নয়জনের বিরুদ্ধে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের কার্যক্রমের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ১১ জনকেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
