দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার দেবিদ্বার থানার ভেতরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি সোহরাব হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে থানার একটি অফিস কক্ষের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, সংবাদ সংগ্রহের জন্য দেবিদ্বার থানায় গেলে পূর্বশত্রুতার জের ধরে সোহরাব হোসেনের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দেবিদ্বার পৌর এলাকার ‘রেড ৯৯৯’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের কথিত নেতা রায়হান, যিনি ‘শুটার রায়হান’ নামেও পরিচিত, তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

থানার ভেতরে কর্মকর্তাদের অফিসকক্ষের সামনে একজন সাংবাদিকের ওপর এমন হামলার অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশের উপস্থিতিতে থানার অভ্যন্তরে এ ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় সাংবাদিক মহলের মাঝে তীব্র উৎকন্ঠা ও অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা বলেন, থানার ভিতরে এই ধরনের হামলার তীব্র নিন্দা জানান৷ সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার না করলে রাজপথে নামার আল্টিমেটাম দেন।

আহত সাংবাদিক সোহবার হোসেন বলেন, দেবিদ্বারের এমপি হাসনাত আবদুল্লাহ নাম ভাঙ্গিয়ে অবাধে চাদাঁবাজি, রাহাজানি সহ মব সম্রাট হিসাবে পরিচিত শুটার রায়হান। তার কাছে তিনটি অস্ত্র আছে এমন অভিযোগে এই নিয়ে আমি অনুসন্ধান করতে এবং ওসির কাছে বক্তব্য চাওয়ার জন্য যাওয়ার জন্য থানায় যাওয়ার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমার উপর হামলা চালায়। আমি এই হামলার বিচার চাই৷

এ বিষয়ে দেবিদ্বার/ব্রাহ্মনপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন জানান,কিশোর গ্যাং লিডারদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে৷ থানার ভিতরে এই ধরনের ঘটনায় খুবই নিন্দনীয়। কিশোর গ্যাং লিডার লিডার রায়হানের বিরুদ্ধে শ্রীগ্রই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
28 October 2026

দেবিদ্বার থানার ভেতরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আলোচনায় ‘রেড ৯৯৯’ গ্যাংয়ের রায়হান

www.cumillaexpressnews.com