শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে খালের পানিপ্রবাহ বন্ধের চেষ্টা, কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেবিদ্বারে গভীর রাতে গোমতীর চরে অভিযান, যুবকের ৩ মাসের কারাদণ্ড হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি দেশে শৈত্যপ্রবাহ শুরু, তাপমাত্রা ৯ ডিগ্রিতে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা দেবিদ্বারে গোমতী নদী’তে মাটি কাটাঁর সময় দুই ট্রাক্টর আটক করলো প্রশাসন আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া : ডা. জাহিদ
কুমিল্লা সর্বশেষ:
দেবিদ্বারে বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার কুমিল্লার দেবিদ্বারে সন্তানের পিটুনিতে বাবা নিহত ; এলাকায় শোকের ছাড়া কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ;স্বামীর সাথে দীর্ঘদিনের পারিবারিক কলহের অভিযোগ দেবিদ্বারে জাতীয় ছাত্র শক্তির ১৭১ সদস্যের কমিটি গঠন দেবিদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু দেবিদ্বারে ‘ভুয়া’ পরোয়ানায় সাংবাদিককে আটকে রাখার অভিযোগ, ১৮ ঘণ্টা পর মুক্তি দেবিদ্বারে ‘লেডি ডন’ লাইলীর হানি ট্র্যাপ: রাজনীতি থেকে সাধারণ মানুষ—ব্ল্যাকমেইলের শিকার বহুজন আরাকান আর্মির কবল থেকে মুক্তিপণ দিয়ে ফিরল ১৪ জেলে হাফেজ মঈন উদ্দিনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার অপপ্রচারের অভিযোগ

মুরাদনগরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩১ দেখেছেন :

মাহফুজ আহম্মেদ, কুমিল্লাঃ
​কুমিল্লার মুরাদনগরে এক বৃদ্ধের বসতভিটা ও কৃষিজমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত রোববার (১০ মে) বিকেলে উপজেলার পরমতলা গ্রামে এই ঘটনা ঘটে। হামলাকারীরা বসতঘর ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পরমতলা গ্রামের লাল মিয়া ১৯৮২ সালে অভিযুক্তদের চাচার কাছ থেকে জমিটি ক্রয় করেন। এরপর দীর্ঘ ৪৪ বছর ধরে তারা ওই জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। সম্প্রতি ওই জমিতে নতুন বসতি স্থাপনের জন্য মাটি ভরাট করে চারা গাছ রোপণ এবং একটি টিনের ঘর নির্মাণ করেন তারা। অভিযোগ উঠেছে, রোববার বিকেলে একই গ্রামের কাদিম আলী ও হারুন মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নবনির্মিত টিনের ঘরটি গুঁড়িয়ে দেয় এবং বাগানের বিভিন্ন গাছপালা কেটে ফেলে। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
​এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো. খলিলুর রহমান বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কাদিম আলী ও হারুন মিয়াসহ আটজনকে অভিযুক্ত করা হয়েছে। খলিলুর রহমানের দাবি, গ্রাম্য সালিশে একাধিকবার তাদের পক্ষে রায় এলেও অভিযুক্তরা তা মানছে না এবং গায়ের জোরে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে।
​এ বিষয়ে জানতে অভিযুক্ত কাদির আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধ ও ঘর ভাঙচুরের অভিযোগটি তারা পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সংবাদটি ভালো লাগলে সোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...

© বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়াধীন ™ এই সাইটের কোনো লেখা, ছবি, ভিডিও কপি করা সম্পূর্ন বে-আইনি।

Theme Customized By Cumillaexpressnews
11 May 2026

মুরাদনগরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও ঘর ভাঙচুরের অভিযোগ

www.cumillaexpressnews.com