ব্রাহ্মণপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রুমা আক্তার (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার ৫ নম্বর দুলালপুর ইউনিয়নের টাটেরা থেকে গোপালনগরগামী পাকা সড়কের পাশে জনৈক মনোয়ারা মঞ্জিলের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপ*পরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ওই নারীর কাছ থেকে ৪ হাজার পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক রুমা আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতুভূমি বাশতলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত খিজির মিয়া, মাতার নাম রেনু বেগম এবং স্বামীর নাম খোরশেদ আলম।

এ বিষয়ে ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশে জিরো ট্রলারেন্স চলছে৷  মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে৷

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
11 October 2026

ব্রাহ্মণপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

www.cumillaexpressnews.com