মুরাদনগরে কিশোর গ্যাংয়ের উৎপাত, মূলহোতা কাইয়ূম সরকারের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃষ্ণপুর এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, কিশোর গ্যাংয়ের মূলহোতা কাইয়ূম সরকার দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।
স্থানীয়রা জানান, কাইয়ূম সরকার ও তার সহযোগীরা প্রায়ই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। এতে করে কৃষ্ণপুর এলাকার শান্তিপ্রিয় মানুষ চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে রয়েছে।
এলাকাবাসী আরও জানান, কাইয়ূম সরকারের বাবার নাম জসিম সরকার। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ⚠️⛔আপনি কপি করতে পারবেন না।
13 March 2026

মুরাদনগরে কিশোর গ্যাংয়ের উৎপাত, মূলহোতা কাইয়ূম সরকারের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

www.cumillaexpressnews.com